যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে সাত কোটি ১৪ লাখ টাকার সোনার বার উদ্ধার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৩:০৫ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৪:৩৫ পিএম
যশোরে সাত কোটি ১৪ লাখ টাকার সোনার বার উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা একটি প্রাইভেট কার তল্লাশি করে প্রায় সাত কোটি ১৪ লাখ টাকা দামের ৩১টি সোনার বার উদ্ধার করেছেন। যার ওজন তিন কেজি ৬৪১ গ্রাম।

সোনার বার পাচারের অভিযোগে দুই বহনকারীকে আটক করেছে বিজিবি। এরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবুর রহমনের ছেলে খন্দকার মাহবুবুল হক (৪৫) এবং যশোর শহরতলির বালিয়া ভেকুটিয়া এলাকার সানু মিয়ার ছেলে আনিস (৩৬)।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান শনিবার (২০ জুন) দুপুরে আয়োজিত প্রেস ব্রিফিং বলেছেন, সকালে তারা গোপন সূত্রে জানতে পারেন যে, ঢাকা থেকে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ভ ১১ ১৩৯১) করে বিপুল সংখ্যক সোনার বার ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। সংবাদ পেয়ে তাদের একটি দল ঝুমঝুমপুরে বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে রাস্তায় ব্যারিকেড বসায়। কারটি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তল্লাশি করে সোনার বারগুলো জব্দ এবং দুই আরোহীকে আটক করেন।

ব্রিফিংয়ে বলা হয়, পরে জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে বিজিবি জানতে পারে, সোনার বারগুলো খাঁটি। আটক দুই ব্যক্তি এগুলো ভারতে পাচার করার জন্য সীমান্তে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবি বলছে, আটক দুই ব্যক্তির হেফাজত থেকে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ চার হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে। আর উদ্ধার করা সোনার দাম প্রায় সাত কোটি ১৪ লাখ টাকা।

এই ঘটনায় কোতোয়ালি থানার একটি মামলা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)