যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে দুই ককটেল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৮:৫২ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৯:২২ পিএম
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে দুই ককটেল

সাতক্ষীরার কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামে বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে ককটেল দুটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু বলেন, সকালে দলীয় নেতাকর্মীরা দুদলী বিএনপি কার্যালয়ে এসে অফিসে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান। পরে কার্যালয়ের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ককটেল দুটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে। এতে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)