যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ছয়জন জেলহাজতে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২০ জুন,২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : শনিবার, ২০ জুন,২০২৬, ০৮:৪৮ পিএম
ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় আটক ছয়জন জেলহাজতে

ইজিবাইক ছিনতাইয়ের সাথে জড়িত আটক ছয়জনকে আদালত শনিবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গত ৬ জুন যশোর সদরের আব্দুলপুর রেলক্রসিংয়ের কাছে মাহবুব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের কাছ থেকে ইজিবাইক ও টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহের হামদাহ বাসস্ট্যান্ড এলাকার একটি মাইক্রোবাস গ্যারেজ থেকে ডিবি পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটক ছয়জন হলো, ঝিনাইদহের কোটচাদঁপুর উপজেলার গালিমপুর গ্রামের মাসুদুর রহমান (৩৭), মুনছের আলী মন্ডলের ছেলে তোফাজ্জেল হোসেন তোফা (৪২), সিদ্দিক হোসেনের ছেলে মোবারক হোসেন (৪০), সোলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মুকতার হোসেন (৪০), মহেশপুরের বজরাপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আলমগীর হোসেন (৩২) এবং জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে সাকিল হোসেন (২৪)।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানিয়েছেন, যশোরের চৌগাছার পুড়াপাড়া বাজারের মাহবুব হোসেন ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ৬ জুন তিনি যাত্রী নিয়ে যশোর শহরের পালবাড়ি মোড়ে যান। রাত ১০টার দিকে ফের যাত্রী নিয়ে তিনি চৌগাছার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে আব্দুল্লাহপুর গ্রামের রেলক্রসিংয়ের কাছে পৌঁছালে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দেখিয়ে আসামিরা তার কাছ থেকে ১২শ’ টাকা ও একটি মোবাইলফোন সেট কেড়ে নেয়। এরপর ইজিবাইক নিতে চাইলে তিনি বাধা দেন। সে সময় তাকে মারপিট এবং হত্যার হুমকি দিয়ে দুর্বৃত্তরা ইজিবাইক নিয়ে যায়। এই ঘটনায় মাহবুব হোসেন কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

মামলা তদন্ত করতে গিয়ে পুলিশ মূল আসামি মাসুদুর রহমানের সন্ধান পায়। মাসুদুর রহমান ঝিনাইদহের হামদাহ বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজে সামনে তার প্রাইভেটকারে (ঢাকা মেট্টো-গ-২২-৫১৪২) বসে ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া সেখান থেকে আরো একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৯-৮৩৯৫) জব্দ করা হয়। আসামিরা ছিনতাইয়ের কাজে ওই প্রাইভেটকারগুলো ব্যবহার করে থাকে।

পুলিশের কাছে তারা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

শনিবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)