যশোর, বাংলাদেশ || সোমবার, ২২ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাবেক পৌর কাউন্সিলরসহ আ. লীগ নেতা আটক

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২২ জুন,২০২৬, ০৯:৩৯ পিএম
সাবেক পৌর কাউন্সিলরসহ আ. লীগ নেতা আটক

যশোরের অভয়নগরে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা (৪৫) ও শেখ হাবিবুর রহমান (৬২) নামে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে পুলিশ।

সোমবার ভোরে সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে শেখ হাবিবুর রহমানকে এবং বেলা ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার বুইকারা এলাকা থেকে মিজানুর রহমান মোল্যাকে আটক করা হয়।

আটক মিজানুর রহমান মোল্যা নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বুইকারা এলাকার আবু বক্কার মোল্যার ছেলে।

আটক শেখ হাবিবুর রহমান সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাতলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গত ৮ জুন দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। সোমবার ভোর ও সকালে অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)