যশোর, বাংলাদেশ || বুধবার, ২৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

তরুণীর আত্মহত্যা, নেপথ্যে ফেসবুকে টিজ!

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৮:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন,২০২৬, ০৯:১০ পিএম
তরুণীর আত্মহত্যা, নেপথ্যে ফেসবুকে টিজ!

তাসফিয়া ফাতেমা মাহি (১৭) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সে এই পথ বেছে নেয় বলে অভিযোগ।

মঙ্গলবার ভোরে যশোর সদরের নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রীপদ্দি গ্রামে তার শয়নকক্ষে এই ঘটনা ঘটে।

মাহির বাবার নাম রুহুল আমিন।

স্বজনদের ভাষ্য, প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে ওমর ফারুক (৩৫) সম্পর্কে মাহির ফুফাতো ভাই। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিকে উত্ত্যক্ত (টিজ) করে আসছিলেন। এই মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে মাহি নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য আজিজুল ইসলাম জানিয়েছেন, লাশের ময়নাতদন্তে শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে আটকে আইনি প্রক্রিয়া চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)