যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই মাদক ব্যবসায়ীর দশ বছর করে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৭:২৪ পিএম
দুই মাদক ব্যবসায়ীর দশ বছর করে কারাদণ্ড

ফেনসিডিলের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্তরা হলো, শার্শা উপজেলার বেনাপোলের পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার হবিবর রহমান হবির ছেলে সুমন রহমান ও শার্শার গোগা গ্রামের পশ্চিমপাড়ার আব্দুলের ছেলে রুহুল আমিন।

সোমবার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ।

মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ২৩ জুলাই শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোগা কলেজ রোড থেকে হরিশচন্দ্রপুর সড়কের সিরাজুল ইসলামের বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি পালসার ব্রান্ডের মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। পরে মোটরসাইকেলের হুকে ঝোলানো ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় পলাতক সুমন রহমান ও রুহুল আমিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এসআই আনোয়ারুল আজিম।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক প্রত্যেককে দশ বছর করে সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

সাজাপ্রাপ্ত দুই আসামি বিচার চলাকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)