যশোর, বাংলাদেশ || সোমবার, ২৯ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ২৯ জুন,২০২৬, ০৮:৫৬ পিএম
যশোরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

যশোর সদর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক মামলায় ছয়মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৮ জুন) রাতে ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহর নেতৃত্বে এএসআই আব্দুল বাতেনসহ পুলিশের একটি দল শহরের পূর্ব বারান্দিপাড়া নাথপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মোমিনুল ইসলাম মমিন ড্রাইভার (৩৫) ওই এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে।

যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমিন উল্লাহ জানান, মাদক মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, দুই হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)