যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চিহ্নিত চোরের এক মাস কারাদণ্ড

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৭:০৮ পিএম
আপডেট : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৭:৪৮ পিএম
চিহ্নিত চোরের এক মাস কারাদণ্ড

মাদকসেবী, চিহ্নিত চোর মনিরুজ্জামান মুন্নাকে (২৩) এলাকাবাসী আটক করে পুলিশে দিয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের কারাদণ্ড দেন।

বুধবার সকালে কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় মোবাইলফোন ছিনতাইয়ের পর মাদক সেবনকালে তাকে গ্রামবাসী আটক করে থানা পুলিশে সোপর্দ করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার সকালে কেশবপুর পৌর শহরের মধ্যকুল এলাকার আব্দুল সালাম লিটনের ছেলে মুন্না একই এলাকার আফজাল হোসেনের একটি মোবাইলফোন নিয়ে পালিয়ে যায়। সেটি বিক্রি করে মাদক সেবন করে। এই খবরে এলাকাবাসীর ধাওয়ায় সে বাড়ির মুরগীর ঘরে লুকায়।  গ্রামবাসী তাকে বের করে এনে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

এরপর পুলিশ তাকে ঘটনাস্থলে (মধ্যকুল সরদারপাড়ায়) নিয়ে যায়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম মাদক সেবন ও এলাকায় শান্তি বিনষ্ট করায় মুন্নাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মুন্নার বিরুদ্ধে মধ্যপাড়া জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, ইমামের সাইকেল চুরি, তরিকুল ইসলামের বাড়ি থেকে মোবাইলফোন ও মোটর চুরি, মিঠুর গাড়ি থেকে ব্যাটারি চুরি, মজিদের গাড়ির ব্যাটারি চুরি, রামের বাড়ি থেকে পানির পাম্প চুরি, গণি শেখের বাড়ি থেকে ব্যাটারি ও ব্যটারিচালিত ভ্যান চুরিসহ একাধিক চুরি ও ছিনতায়ের সাথে জড়িত।

মুন্নার বাবা আব্দুস সালাম লিটন বলেন, ছেলে এলাকায় একাধিক চুরির সাথে জড়িত। তার জন্য পারিবারিকভাবে প্রতিনিয়ত হেয়পতিপন্ন হতে হচ্ছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)