যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পৃথক প্রতারণা মামলায় দুই আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৮:০১ পিএম
পৃথক প্রতারণা মামলায় দুই আসামির কারাদণ্ড

প্রতারণার দায়ে আলাদা দুই মামলার দুই আসামিকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো, ঝিকরগাছার ইস্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রাজা ব্রিক্সের মালিক আল মামুন রাজা ও মাগুরার শালিখা উপজেলার বুনাগাতির নজরুল ইসলামের ছেলে মাহমুদ বিশ্বাস।

বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আলাদা রায়ে এ ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, প্রথম মামলার বাদী অভয়নগর উপজেলার ইটভাটা ব্যবসায়ী মো. নওয়াব আলী।

মামলার বিবরণ অনুযায়ী, আসামি মো. আল মামুন রাজা দীর্ঘদিনের পরিচিত হওয়ায় তার সঙ্গে সুসম্পর্ক ছিল ব্যবসায়ী নওয়াব আলীর। ২০২২ সালের ২০ জুন ইটভাটার জন্য কয়লা কেনার চুক্তিপত্র করে ব্যবসায়ী নওয়াব আলীর কাছ থেকে ২০ লাখ টাকার কয়লা ক্রয় করেন আল মামুন। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর আদালতের মামলা করেন নওয়াব আলী। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আল মামুন রাজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

অপর মামলার অভিযোগে জানা গেছে, আসামি মাহামুদ বিশ্বাস যশোর শহরের রেল রোডের টিভিএস উইং থেকে একটি মোটরসাইকেল কিস্তিতে ক্রয় করেন। কিস্তির টাকা পরিশোধ না করায় তার কাছে এক লাখ ২৯ হাজার নয়শ’ টাকা পাওনা হয়। বারবার তাগাদা দেয়া সত্ত্বেও পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির পক্ষে আজগর আলী বাদী হয়ে প্রতারণার অভিযোগে ২০২৩ সালের ১১ সেপ্টেম্বর আদালতে এ মামলা করেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মাহমুদ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমান অনাদায় আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)