যশোর, বাংলাদেশ || বুধবার, ১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেড়াতে আসা আত্মীয়দের নামে চুরির মামলা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৯:৪৮ পিএম
বেড়াতে আসা আত্মীয়দের নামে চুরির মামলা

বেড়াতে আসা চার আত্মীয়ের নামে কোতোয়ালি থানায় চুরির মামলা করেছেন যশোর সদর উপজেলার তোলা নুরপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে আলমগীর হোসেন।

আসামিরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম জয়শ্রী গ্রামের শরিফুল ইসলামের ছেলে সায়েম (২০), মেয়ে সুপ্তি (১৯), একই উপজেলার চরকুমারী গ্রামের শফিকুর রহমানের ছেলে মেহেদী হাসান দিপু (২৩) এবং চাঁদপুর সদর উপজেলার তালতলা মিয়াদী বাড়ির রফিক পাটোয়ারীর মেয়ে রুমানা খাতুন (৩৫)।

এজাহারে আলমগীর উল্লেখ করেছেন, আসামিরা তার দূরসম্পর্কের আত্মীয় স্বজন। গত ১৫ জুন সকাল ১০টার দিকে তারা তার ভাড়া বাড়িতে বেড়াতে আসে। দুইদিন তার বাড়িতে ছিল। তিনি সাধ্যমত তাদের আদর আপ্যায়ন করেন।

তিনি একজন ব্যবসায়ী। ১৭ জুন সকালে ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। ওই দিন রাত ১১টার দিকে বাড়িতে ফিরে দেখেন ঘরের মধ্যে রাখা মালামাল এলোমেলা। তা দেখে সন্দেহ হয়। তিনি দেখতে পান, তার বাড়ির আলমারিতে রাখা নগদ ছয় লাখ টাকা, আট ভরি ওজনের সোনার গহনা এবং সাত ভরি ওজনের রুপার গহনা নেই।

তার ধারনা, তিনি বাড়িতে না থাকার সুবাদে ১৭ জুন বেলা তিনটার দিকে আসামিরা পরস্পর যোগসাজসে ওই টাকা ও গহনা চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি তিনি তার অন্যান্য আত্মীয় স্বজনদের জানান এবং মিমাংসার চেষ্টা করেন। কিন্তুব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ দিলে পুলিশ তা গত মঙ্গলবার রাতে মামলা হিসাবে গ্রহণ করে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)