যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০২:০২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৪:০৮ পিএম
খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনার লবণচরা থানার বালুর মাঠ এলাকায় নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে রাতুল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাতুল মহানগরীর উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা শের আলীর ছেলে। গুলিতে তার ডান পা গুরুতর জখম হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেদের মধ্যে পূর্ববিরোধের জেরে এই গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)