যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়া আওয়ামী লীগের সম্পাদক হাসান আলী গ্রেপ্তার

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:১৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:৩৪ পিএম
বাঘারপাড়া আওয়ামী লীগের সম্পাদক হাসান আলী গ্রেপ্তার

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের মালঞ্চিতে তার গ্রামের বাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

হাসান আলীর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তার ছেলে এনামুল কবির লিটন জানান, বুধবার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পুলিশ জানায়, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বন্দবিলা ইউনিয়নে পদযাত্রার কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনার মামলায় হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, ‘হাসান আলীকে  বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে  জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)