যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঘারপাড়ার ছাত্রলীগ নেতা যশোরে আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৭:১৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ০৮:১২ পিএম
বাঘারপাড়ার ছাত্রলীগ নেতা যশোরে আটক

যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাব্বী হাসানকে (২৬) আটক করেছে ডিবি পুলিশ।

গত বুধবার ১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, দরাজহাট ইউনিয়নের হাবুল্লা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে রাব্বী হাসানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানান, রাব্বী হাসানকে বৃহস্পতিবার যশোরে একটি বাস পোড়ানোর একটি পেন্ডিং মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)