যশোর, বাংলাদেশ || রবিবার, ৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাতকড়া পরা অবস্থায় ফাঁড়ি থেকে পলায়ন, ফের গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ৪ জুলাই,২০২৬, ০৫:০৫ পিএম
হাতকড়া পরা অবস্থায় ফাঁড়ি থেকে পলায়ন, ফের গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান এক পরোয়ানাভুক্ত আসামি। পরে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম ফরিদ হোসেন (২৮)। তিনি উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। নিজের মায়ের করা চুরি ও মারধরের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাফদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়। রাতের কোনো একসময় তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে ধরে আনা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে আবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ আসামি পলায়নের ঘটনায় কারও বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না এখনও জানা যায়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন