যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় ছয় হাজার টাকাসহ নয় জুয়াড়ি গ্রেপ্তার

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৭:৫৮ পিএম
মাগুরায় ছয় হাজার টাকাসহ নয় জুয়াড়ি গ্রেপ্তার

মাগুরায় জুয়াবিরোধী বিশেষ অভিযানে নয় জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় নগদ পাঁচ হাজার ৬৪০ টাকা, ছয় জোড়া তাস, জুয়ার হিসেবের একটি খাতা এবং একটি প্লাস্টিকের পুরনো পাটি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ জুলাই) রাত ১০টার দিকে মাগুরার ডিবি পুলিশ জজ কোর্টপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে নিখিল দাস (৪২), উজ্জ্বল দাস (৫০), আনন্দ দাস (৭০), গণেশ দাস (৫৭), পানু দাস (৪০), মিলন দাস (৩০), নন্দ দাস (৫৫), অজিত মালো (৫০) ও মো. বশির আহম্মেদ (৪২) নামে নয়জনকে গ্রেপ্তার করে।

সেখান থেকে পুলিশ নগদ পাঁচ হাজার ৬৪০ টাকা, ছয় জোড়া তাস, জুয়ার হিসেবের একটি খাতা এবং একটি প্লাস্টিকের পুরনো পাটি উদ্ধার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)