বিশেষ প্রতিনিধি
, যশোর
৭ জুলাই মঙ্গলবার রাউন্ড অব ১৬ এর গুরুত্বপূর্ণ তিনটি খেলা রয়েছে। প্রতিটি খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।
পর্তুগাল-স্পেন
রাত ১টায় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের। এই বিশ্বকাপে দুই দলই ফেবারিট হিসেবে অংশ নিয়েছে। তবে, এই ম্যাচের মধ্য দিয়ে একটি দলের বিদায় নিশ্চিত হচ্ছে।
সেক্ষেত্রে দুই দলই টিকে থাকার লড়াইয়ে যে একে অপরের বিপক্ষে ঝাপিয়ে পড়বে তা অনুমান করা যায়। ফলে পর্তুগাল-স্পেন ম্যাচটি জমজমাট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র-বেলজিয়াম
দ্বিনের দ্বিতীয় ম্যাচে সকাল ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। ফুটবল পন্ডিতরা মনে করেন নিজেদের মাটিতে বেলজিয়ামকে একটা কঠিন প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য দেখানো যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোরালিন বালোগান বসনিয়ার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। তবে, প্রেসিডেন্ট ট্রাম্পের ফোন পেয়ে ফিফা তাকে পরবর্তী ম্যাচে খেলার নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে।
ফলে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ম্যাচে বালোগানের ফিরে আসায় যুক্তরাষ্ট্রের শক্তি বৃদ্ধি পাবে। তবে, বেলজিয়ামকে একেবারেই ছেটে ফেলা যাবেনা। বরং এই দলটি যে কোন মুহূর্তে ম্যাচের মোড় নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারে।
আর্জেন্টিনা-মিশর
মঙ্গলবারের শেষ খেলায় রাত ১০টায় বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিার বিপক্ষে মাঠে নামবে মিশর। এই দলে স্পষ্টত আর্জেন্টিনা ফেবারিট। দলের সেরা তারকা মেসি প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন। দলটির প্রতিটি খেলোয়াড় রয়েছেন দারুন ছন্দে।
যদিও ম্যাচের শেষঅব্দি লড়াই করার ক্ষমতা রাখে মিশর। দলটির রয়েছে মোহাম্মদ সালাহর মতো আন্তর্জাতিক মানের স্ট্রাইকার। তিনি মিশরের সর্বকালের সেরা স্কোরার। অধিনায়ক হিসেবে দলকে দারুন উজ্জীবিতও করছেন সালাহ। অন্যদিকে সেন্টার ফরোয়ার্ড মোস্তফা মোহাম্মদও একজন দক্ষ খেলোয়াড়। বিরাট শারীরিক গঠনের সাথে হেডিং গোল করায় তার সুখ্যাতি রয়েছে। সেদিক দিয়ে আর্জেন্টিনা-মিশরের ম্যাচটিও উপভোগ্য হতে যাচ্ছে বলেই মনে হয়।
এসব খেলা বাংলাদেশ টেলিভিশন, টি স্পোর্টস ও সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।