স্টাফ রিপোর্টার
, যশোর
ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। আর সেই জোয়ারে যশোর শহরবাসীকে গ্যালারির জীবন্ত অভিজ্ঞতা দিতে শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে বসানো হয়েছে বিশাল স্ক্রিন।
দেশের অন্যতম শীর্ষ মোটরবাইক পার্টস আমদানিকারক প্রতিষ্ঠান ‘রিপন অটোস’-এর ব্যতিক্রমী এই উদ্যোগে প্রতিদিন ২১ ফুট বাই ১১ ফুটের এলআইডি মেগা স্ক্রিনে দেখানো হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো।
মঙ্গলবার রাত ১০টায় বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও মিসর। আরএন রোড মাঠের বিশাল ডিজিটাল পর্দায় লিওনেল মেসিদের এই রোমাঞ্চকর লড়াই সরাসরি দেখার সুযোগ পাবেন যশোরবাসী।
আয়োজক প্রতিষ্ঠান ‘রিপন অটোস’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটবলপ্রেমীদের ঘরের কোণ থেকে বের করে এনে মাঠের আমেজ দিতেই এই বিশেষ উদ্যোগ। বিশাল ডিজিটাল স্ক্রিনের পাশাপাশি দর্শকদের জন্য রাখা হয়েছে অত্যাধুনিক ও উন্নত সাউন্ড সিস্টেম, যা স্টেডিয়ামের ভেতরের গর্জন ও উত্তেজনাকে সরাসরি আরএন রোড মাঠে নিয়ে আসছে।
উন্মুক্ত এই আয়োজনে দলমতনির্বিশেষে সকল ফুটবল ভক্তকে উপস্থিত থেকে প্রিয় দলকে সমর্থনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।