স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরে আলাদা অভিযান চালিয়ে ছয়শ’ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট, ১২০ পিস ইয়াবা ও ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের ক-সার্কেলের উপ-পরিদর্শক রাফিজা খাতুন জানান, সোমবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে অভিযান চালান। এ সময় ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে নয়ন হোসেনের (২৩) ঘরে তল্লাশ করে থেকে ছয়শ’ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার একইসাথে নয়ন হোসেনকে আটক করা হয়।
একই দপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, সোমবার সকাল সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্ববারান্দী নাথ পাড়ার মকছেদ আলীর ছেলে রেজাউল ইসলামের (৪০) বাড়িতে অভিযান চালান। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে একশ মিলিমিটারের ৭০ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার ও অভিযুক্ত রেজাউল ইসলামকে আটক করা হয়।
এদিকে, গত রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের উপ-পরির্শক মো. কামাল হোসেন শহরের লালদীঘির পূর্বপাড়ের পিঠাবাড়ি রেস্তোরাঁর সামনে অভিযান চালিয়ে আশরাফুল আলী আশা (৩৩) নামে একজনকে আটক করেন। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আশা সদর উপজেলার বেড়বাড়ি পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার আলীর ছেলে।
একইদিন বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক শেখ হাদীউজ্জামান সদর উপজেলার ঝাউদিয়া বাজারে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিপন হোসেন (৩৯) নামে একজনকে আটক করেন।
আটক রিপন হোসেন ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।