চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ১৬ শ’ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (৩৫) নামে এক মাদক কারবারিকে আটকের দাবি করেছে পুলিশ।
ইমরান উজিরপুর-মুক্তারপুর আমজামতলা গ্রামের আকিমুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় চৌগাছা থানার ওসি মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশ ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় ইমরানের বাড়ি তল্লাশি করে ১৬ শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ইমরান দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।