যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মোল্লাহাটে চাচাতো ভাইয়ের হাতে ঝালমুড়ি বিক্রেতা খুন

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : সোমবার, ৬ জুলাই,২০২৬, ০৮:২৫ পিএম
মোল্লাহাটে চাচাতো ভাইয়ের হাতে ঝালমুড়ি বিক্রেতা খুন

মোল্লাহাট উপজেলার পল্লীতে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে সোহাগ শেখ (২৮) নামে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্যানে করে ছোলা-মুড়ি ও ঝালমুড়ি বিক্রি করতেন। অভিযুক্ত আউয়াল শেখ (২৬) একই গ্রামের নাবিউল শেখের ছেলে এবং নিহতের আপন চাচাতো ভাই।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যায় সোহাগ ও আউয়ালের সন্তানদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে সোহাগ উভয়পক্ষের শিশুদের শাসন করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেন। পরে রাত নয়টার দিকে আউয়াল বাড়ি ফিরে সন্তানকে শাসনের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ হন।

একপর্যায়ে তিনি স্থানীয় দাউদ চৌকিদারের দোকানের সামনে গিয়ে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির একপর্যায়ে আউয়াল তার সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সোহাগের বুকে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত সোহাগকে উদ্ধার করে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)