স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের চৌগাছা থানা পুলিশ ভারতীয় ৭০ বোতল কফ সিরাপসহ ইন্তাদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটকের দাবি করা হয়েছে। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের নেবুর আলী ওরফে লেবুর আলীর ছেলে।
চৌগাছা থানার এসআই মোফাজ্জেল হোসেন বলেছেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় খানপুর বটতলা নামক স্থানের একটি মুদি দোকানের সামনে থেকে ইন্তাদুলকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ভারতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে।