যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

চালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১০:০৮ পিএম
চালককে ছুরি মেরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা

অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আশরাফুজ্জামান বাবুকে (৩৩) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর একটার দিকে সদর উপজেলার পাঁচবাড়িয়া আমতলা এলাকায় রিকশায় ওঠা দুই যুবক এ ঘটনা ঘটায়।

আহত বাবু শহরের ঘোপ নওয়াপাড়া রোডের আব্দুল হাকিমের ছেলে।

আশরাফুল জানান, সোমবার দুপুরে উপশহর ডিগ্রি কলেজের সামনে থেকে দুই ব্যক্তি তার অটোরিকশায় ওঠে। পরে চালক তাদের পাঁচবাড়িয়া আমতলা এলাকায় নিয়ে যান। সেখানে পৌঁছাতেই তারা ধারালো অস্ত্র তাকে আঘাত করে। চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে চলে আসায় দুর্বৃত্তরা অটোরিকশা ফেলেই পালিয়ে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)