যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আফিল গ্রুপের নামে ‘ভুয়া ফেসবুক পেজ’, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:৫৭ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ১০:০৬ পিএম
আফিল গ্রুপের নামে ‘ভুয়া ফেসবুক পেজ’, থানায় অভিযোগ

আফিল গ্রুপের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার প্রতিষ্ঠানের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা ফাহিম রহমান এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ‘আফিল এ্যাগ্রো লি.’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকে মুরগি ও হাঁসের বাচ্চা বিক্রির প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা নেওয়া হচ্ছে। প্রতারকচক্রটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া ক্যাশ মেমো ও বিভিন্ন তথ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।

আফিল গ্রুপ জানিয়েছে, এটি তাদের কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নয়। এ সংক্রান্ত স্ক্রিনশট, ভুয়া ক্যাশ মেমো ও অন্যান্য প্রমাণ পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)