স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় আটক অকিল ইসলাম প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ আদেশ দেন।
মামলার তদন্তে গ্রেপ্তার আসামিদের দেওয়া জবানবন্দির ভিত্তিতে অস্ত্র সরবরাহকারী হিসেবে আত্মসমর্পণকারী প্রিন্সকে আদালতের আদেশে এ মামলায় আটক দেখানো হয়। তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।