যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতারণার দায়ে ইটভাটা ব্যবসায়ীর চার বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৯:৫৭ পিএম
প্রতারণার দায়ে ইটভাটা ব্যবসায়ীর চার বছরের কারাদণ্ড

যশোরে ধার নেওয়া টাকা পরিশোধ না করে প্রতারণার দায়ে ইটভাটা ব্যবসায়ী মুরাদ হোসেনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন।

রায়ে মুরাদ হোসেনকে কারাদণ্ড ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালে ব্যবসায়িক প্রয়োজনে মাসুম মোড়লের কাছ থেকে ২ লাখ ৫৬ হাজার টাকা ধার নেন মুরাদ। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে পরে পরিশোধে অস্বীকৃতি জানালে ২০২২ সালে মামলা হয়। দীর্ঘ বিচার শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)