স্টাফ রিপোর্টার
, যশোর
যশোরের বাঘারপাড়ার চন্ডিপুর গ্রামের সাজেদুল ইসলাম রাকিবকে লিবিয়ায় পাচারের মামলায় ইতালি প্রবাসী আলমগীর হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ইতালি পাঠানোর নামে রাকিবের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা নিয়ে ২০২৪ সালের ৯ জানুয়ারি তাকে লিবিয়ায় পাচার করা হয়। সেখানে একটি চক্র তাকে আটকে রেখে নির্যাতন চালায় এবং মুক্তিপণ হিসেবে আরও ২৫ লাখ টাকা দাবি করে।
এ ঘটনায় রাকিবের মা সেলিনা বেগম ২০২৪ সালের ৪ জুন মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। পরে আদালতের নির্দেশে মামলাটি বাঘারপাড়া থানায় রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী কামাল হোসেন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলমগীরকে আটক করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।