যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নড়াইলে সন্দেহভাজন ধর্ষক ও খুনিকে গণপিটুনি, নিজেদের হেফাজতে নিতে অবস্থান বিক্ষোভ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই,২০২৬, ০৩:৪৪ পিএম
নড়াইলে সন্দেহভাজন ধর্ষক ও খুনিকে গণপিটুনি, নিজেদের হেফাজতে নিতে অবস্থান বিক্ষোভ

নড়াইলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে আটক রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিতে এসপির কার্যালয় ঘেরাও এবং নড়াইল-মাগুরা ও কালনা-নড়াইল-যশোর মহাসড়ক অবরোধ করেছেন কিছু লোক।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল থেকে তারা নড়াইল শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতির অবনতি ঘটান।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন অভিযুক্ত রবিউল শিকদারকে আটক করে গণধোলাই দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। একটি মাইক্রোবাসে করে পুলিশ তাকে এসপির কার্যালয়ে নেওয়ার সময় শহরের টার্মিনাল চত্বরে একদল লোক জড়ো হয়ে গাড়িটির গতিরোধ করে আন্দোলন শুরু করেন।

একপর্যায়ে তারা এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আসামি হস্তান্তরের দাবিতে স্লোগান দিতে থাকেন। এরপর বেলা ১১টার দিকে নড়াইল-মাগুরা সড়ক এবং কালনা-নড়াইল-যশোর মহাসড়কের দত্তপাড়া এলাকায় কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। জড়ো হওয়া লোকের মধ্যে শিক্ষার্থীরা ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে তারা সড়কে অবস্থান নেওয়ায় উভয় মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও প্রবল বৃষ্টির মধ্যেও উত্তপ্ত ছিল এলাকা। এমন অবস্থায় কড়া পুলিশ পাহারায় অভিযুক্ত রবিউল শিকদারকে নড়াইল আদালতে সোপর্দ করা হয়। এ সময় বিপুলসংখ্যক মানুষ আদালত চত্বরে জড়ো হয়ে আসামির সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্পটে উপস্থিত রয়েছেন। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)