যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেশবপুরে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৪:৫০ পিএম
কেশবপুরে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

Subornovumi স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার লাভলু মোল্যা ছবি:

কেশবপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মোল্যা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাভলু উপজেলার ভালুকঘর গ্রামের নওশের মোল্যার ছেলে।

থানা পুলিশ জানায়, গত ১৭ জুলাই দুপুরে ওই স্কুলছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় লাভলু। সেখানে তাকে শয়নকক্ষে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নম্বর- ১৫/২৬)।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে অভিযুক্ত লাভলুকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযুক্ত লাভলুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)