যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে ঝিনুকবোঝাই ট্রাক আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৬:৪০ পিএম
আপডেট : বুধবার, ২২ জুলাই,২০২৬, ০৭:২৫ পিএম
শ্যামনগরে ঝিনুকবোঝাই ট্রাক আটক

বন বিভাগের অভিযানে সাতক্ষীরা শ্যামনগর উপজেলার নওয়াবেঁকি ফেরিঘাট থেকে ৭০ বস্তা ঝিনুকবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালককে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ জুলাই) রাতে সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের সদস্যরা এ বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার মৌজে শেখের ছেলে রিপন শেখ (৩০)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার ঝিনুক ও জব্দ করা ট্রাক বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় বন আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। অবৈধভাবে বনজ ও জলজ সম্পদ আহরণ, পরিবহন ও পাচারের বিরুদ্ধে বন বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)