স্টাফ রিপোর্টার
, যশোর
বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) মঙ্গলবার (২২ জুলাই) সকালে এক অভিযানে ৪৬ লাখ ৬৩ হাজার টাকা মু্ল্যের ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে যশোর বিজিবি ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা যশোর-নড়াইল মহাসড়কে এ অভিযান চালান।
আটক সাদিকুর রহমান সুমন সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
নীলগঞ্জ সেতুর ওপর আটক সুমনের দেহ তল্লাশ করে ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার মূল্য ৪৬ লাখ ২৮ হাজার ৮৫ টাকা।