যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৩:৪৪ পিএম
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

শ্রদ্ধা, ভালোবাসা ও নানা আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আলোচনা সভা, শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন এবং গণভোজসহ নানা কর্মসূচি পালন করা হয়।

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। সকালে জেলা প্রশাসক শিল্পী রানী রায় এবং জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন যৌথভাবে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা, জেলা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই যোদ্ধাদের স্মরণ করেন।

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যামব্রিজ একাডেমির সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদ পরিবারের স্বজনেরা আন্দোলনের মূল্যায়নের পাশাপাশি দ্রুত বিচারের দাবি জানান। এছাড়া বিআরটিএ-র পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ১ কোটি ১৯ লাখ টাকার আর্থিক অনুদান ও চেক হস্তান্তর করা হয়।

মাগুরা প্রতিনিধি: মাগুরায় সকালে ঢাকা রোড-সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা প্রেস ক্লাবের সদস্যরা। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য নিয়ে কথা বলেন। সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালি, ডকুমেন্টারি প্রদর্শনী, প্রীতি ভলিবল খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য দিয়ে অভ্যুত্থানের মূল লক্ষ্য, বৈষম্যহীন সমাজ গঠন ও বিচারের দাবি জানান।

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৬টি হলে একযোগে ৩ হাজার ২২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গণভোজের আয়োজন করা হয়। সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিতে এ ব্যতিক্রমী আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল হাই, মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, বিআরডিবি কর্মকর্তা বাহাউল ইসলাম, সাধারণ সম্পাদক দবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মহেশপুর উপজেলা ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন ‘জুলাই যোদ্ধা সংসদ’ এর সভাপতি মেহেদী হাসান বাপ্পি, শফিকুল সলাম, হিরো, অমিত, নূর আলম, হাসান ও কাজী বিল্লাল প্রমুখ। সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‍্যালি, পুরস্কার বিতরণ এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুরের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো. মেশকাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোছা. রোকসানা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমান সাইদ, এনসিপি নেতা সম্রাট হোসেন, প্রেস ক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, প্রেস ক্লাব কেশবপুরের সাধারণ সম্পাদক ইনামুল হাসান এবং জুলাই যোদ্ধা মিরাজ হোসেন ও অন্তু।

অনুষ্ঠান শেষে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় এবং আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের সম্মাননা স্বরূপ গাছের চারা বিতরণ করা হয়।কেশবপুর

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)