'মানুষ মানুষের জন্য'
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’- এই মানবিক বার্তাকে সামনে রেখে
খুলনার পাইকগাছায় অসহায় এক বৃদ্ধার পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব পাইকগাছা। সংগঠনের উদ্যোগে ওই বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে প্রেসক্লাব পাইকগাছা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই বৃদ্ধার হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
এসময় ক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ও রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, আওছাফুর রহমান, আব্দুর রশিদ সানা ও জিনারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া সাংবাদিক শাহাদাৎ হোসাইন, শামীম হোসেন ও সাইফুল্লাহ ইসলাম উপস্থিত ছিলেন।
ক্লাবের নেতারা বলেন, সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও সামাজিক দায়বদ্ধতার অংশ। মানবিকতার জায়গা থেকে অসহায় মানুষের জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলের দায়িত্ব।
তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।