যশোর, বাংলাদেশ || রবিবার, ৩০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ১০:৩২ পিএম
যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

যশোর কেন্দ্রীয় কারাগারে বাবলু শেখ ওরফে বাবুল (৭০) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবলু ওরফে বাবুল যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে যশোর কেন্দ্রীয় কারাগারে থাকাকালে বাবলু শেখ হঠাৎ বুকের ব্যথা অনুভব এবং পরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক কারারক্ষীদের প্রহরায় তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর করোনারি কেয়ার ইউনিটের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ফজলুল হক খালিদ জানান, কারাগার অভ্যন্তরেই তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার সময় পাওয়া যায়নি। ব্যবস্থাপত্র দেওয়ার সময় তিনি মারা যান। যেহেতু তিনি আসামি। তাই নিহতের মরদেহ পরবর্তী আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)