যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষায় নবগঙ্গার তীরে মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৫৯ পিএম
বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষায় নবগঙ্গার তীরে মানববন্ধন

Subornovumi নবগঙ্গা নদীর ভাঙন রোধ ও বড়দিয়া বাজার-জনপদ রক্ষার দাবিতে মঙ্গলবার নদীর তীরে মানববন্ধন করেন ব্যবসায়ী ও এলাকাবাসী। ছবি:

নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি নদীভাঙনের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ, কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন ও সুলতানা বেগমসহ অনেকে।

বক্তারা বলেন, গত ২৯ আগস্ট ভোরে নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে বড়দিয়া খেয়াঘাট চত্বরের ১০টি বসতঘর, গাছপালা, টিউবওয়েলসহ ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া ভাঙন আতঙ্কে রয়েছেন বড়দিয়া বাজারের প্রায় ৪০০ ব্যবসায়ী ও অন্তত ১৫টি পরিবার। ঝুঁকিতে রয়েছে বড়দিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খেয়াঘাট ও ফেরিঘাট চত্বরও।

বক্তারা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ এবং স্থায়ী বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ সাহা বলেন, নবগঙ্গা অত্যন্ত ভাঙনপ্রবণ নদী। ভাঙন প্রতিরোধে বিভিন্ন এলাকায় কাজ চলছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে বড়দিয়াসহ বিভিন্ন এলাকায় ভাঙন প্রতিরোধে কাজ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে তাৎক্ষণিক ভাঙন প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকা বিবেচনায় আপৎকালীন কাজের প্রস্তুতি রয়েছে। এর মাধ্যমে বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)