যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গরু চোর সন্দেহে চারজনকে মারধর করে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৪২ পিএম
গরু চোর সন্দেহে চারজনকে মারধর করে পুলিশে সোপর্দ

যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের মান্দারতলা গ্রামে গরু চোর সন্দেহে চারজনকে আটক করে মারধর দিয়েছে স্থানীয় জনতা।

মঙ্গলবার সকালে মান্দারতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয়রা গরু চোর সন্দেহে চারজনকে আটক করে মারপিট করে আহত অবস্থায় বাজারে রাখে। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আটক ব্যক্তিরা হলেন, বাবু (৪০), সেলিম (৪৫), আলিফ (১৪) ও সিহাব (২০)। তাদের সকলের বাড়ি নড়াইলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি গরু ও একটি নছিমন গাড়ি উদ্ধার করা হয়।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই নিয়ামুল হোসেন জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)