বাগেরহাট প্রতিনিধি
মোংলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। ভোর তিনটার দিকে মোংলার দিগরাজ বাজারসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, পরিবহনে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় দিগরাজ বাজার এলাকায় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজন মাদককারবারিকে আটক করে র্যাব। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
আটক গোপাল সরকার মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকার শ্যাম সরকারের ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, গোপাল সরকার দীর্ঘদিন ধরে বড় বড় মাদকের চালান এনে মোংলাসহ বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় ছোট মাদককারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।