যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাতক্ষীরায় ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৪:৩২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:০৭ পিএম
সাতক্ষীরায় ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

Subornovumi সাতক্ষীরার মাগুরা গ্রামে ডোবা থেকে মঙ্গলবার এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি:

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকার একটি ডোবা থেকে কোহিনুর বেগম (৩৪) নামে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কসংলগ্ন মাগুরা গ্রামের একটি রড-সিমেন্টের দোকানের পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কোহিনুর বেগম উপজেলার খেলারডাঙা এলাকার মনসুর আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের ভ্যানচালক কর্মচারী শরিফুল ইসলাম মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান। এ সময় পাশের ডোবায় কালো বোরকা পরিহিত এক নারীর মরদেহ ভাসতে দেখে তিনি দোকান মালিককে জানান। পরে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে নিহত নারীর ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড ফোনও উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পরে ফোন ও তদন্তের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)