যশোর, বাংলাদেশ || বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নবগঙ্গায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৫:১২ পিএম
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১০ পিএম
নবগঙ্গায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

Subornovumi প্রতীকী ছবি:

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে নোঙর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবে হেলাল শেখ (৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অপর দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় তিন জেলে একটি ডিঙি নৌকায় করে নবগঙ্গা নদীতে মাছ ধরতে যান। নদীতে তখন স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে নৌকাটি নোঙর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান। দুই জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয়রা নদীর তীরের বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, হেলাল শেখকে উদ্ধারে অভিযান চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)