যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার

প্রকাশ : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:০০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর,২০২৬, ১১:১৪ এ এম
যশোরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ব্যক্তির মৃত্যু

যশোরে মাছ ধরতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ওয়াজেদ আলী মোল্লা (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াজেদ আলী মোল্লা রামনগর এলাকার রহিম বক্স মোল্লার ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বুধবার সন্ধ্যায় মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন আব্দুল ওয়াজেদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাকে।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুম রেজা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)