যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ১২:৩৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০১:৩৩ পিএম
কোটচাঁদপুরে বাসের ধাক্কায় শ্রমিক নিহত

Subornovumi সংগৃহীত ছবি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের আম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ডপাড়ার মৃত আনছার আলীর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে কর্মস্থলের হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। আম বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে শনাক্ত করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে বাস ও চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)