সুবর্ণভূমি ডেস্ক
সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব যশোরের সদস্য, দৈনিক গ্রামের কাগজের চিফ ফটো সাংবাদিক এমএ মানিকের পাশে দাঁড়িয়েছে প্রেসক্লাব যশোর।
মঙ্গলবার প্রেসক্লাবে আহ্বায়ক কমিটি পক্ষ থেকে আহ্বায়ক ফকির শওকত, সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য আনোয়ারুল কবির নান্টু, নূর ইসলাম ও জাহিদ আহমেদ লিটন বাড়িতে গিয়ে এমএ মানিকের চিকিৎসার খোঁজখবর নেন।
ওইসময় তারা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে কিছু সহায়তা প্রদান করেন।
এর আগে আহ্বায়ক কমিটির সভায় এমএ মানিকের সুস্থতা কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি