যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অসচ্ছল আটজনকে দেওয়া হলো ভ্যান

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩৮ পিএম
অসচ্ছল আটজনকে দেওয়া হলো ভ্যান

উপকূলীয় অঞ্চলের অসচ্ছল মানুষের কর্মসংস্থানের সুযোগ ও তাদের স্বাবলম্বী করতে আটজনকে ভ্যান দিয়েছে এলজি বাংলাদেশ।

‘উপকূল অঞ্চল নিরাপত্তা’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ভ্যান তুলে দেওয়া হয়।

এলজি ইলেক্ট্রনিক্সের প্রতিনিধি বেনজির রাকিবুল হাসান ও রেহানউদ্দিন ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলারোয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফয়সাল আলম।

আয়োজকরা জানান, উপকূলীয় এলাকার দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভ্যানগুলো ব্যবহার করে উপকারভোগীরা নিজস্ব আয়ের পথ তৈরি করতে পারবেন। এতে তাদের পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়বে এবং অন্যের ওপর নির্ভরশীলতা কমবে।

প্রসঙ্গত, এলজি অ্যাম্বাসেডর ২০২৬ হিসেবে শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন মনোনীত হয়েছেন। তার উদ্যোগে উপকূলীয় মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও কর্মসংস্থানমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)