যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাঁধ ভেঙে দেওয়ায় তলিয়ে গেছে দশ লাখ ইট, পাঁচ বিঘা ধান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:২৮ পিএম
বাঁধ ভেঙে দেওয়ায় তলিয়ে গেছে দশ লাখ ইট, পাঁচ বিঘা ধান

জেলা সদরের বাগবাড়িয়া এলাকায় একটি ইটভাটার বেড়ি বাঁধ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ভাটার ভেতরে পানি ঢুকে প্রায় দশ লাখ পাকা ইট ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে পাশের পাঁচ বিঘা জমির ধানও তলিয়ে গেছে।

এ ঘটনায় ভাটা মালিক মাগুরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আমিনুর রহমান বাগবাড়িয়া এলাকায় ‘মেসার্স বিশ্বাস ব্রিকস’ নামে একটি ইটভাটা পরিচালনা করে আসছেন।

আমিনুর রহমানের অভিযোগ, গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে ইটভাটার কাজকর্ম দেখাশোনা করে তিনি বাড়ি চলে যান। পরদিন সকাল ছয়টার দিকে তার পার্টনার রাজু বিশ্বাস ফোন করে জানান, কে বা কারা ইটভাটার উত্তর-পূর্ব কোণের বাঁধ ভেঙে দিয়েছে। এতে ভাটার ভেতরে পানি প্রবেশ করে প্রায় দশ লাখ ইট ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাশের পাঁচ বিঘা জমির ধানও পানিতে তলিয়ে গেছে।

খবর পেয়ে আমিনুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাঁধ ভাঙা ও পানি প্রবেশের বিষয়টি দেখতে পান। তার দাবি, শত্রুতা করে কেউ ৮ সেপ্টেম্বর রাত ৯টা থেকে ৯ সেপ্টেম্বর সকাল ছয়টার মধ্যে কোনো একসময় বাঁধটি ভেঙে দিয়ে তাদের এই ক্ষয়ক্ষতি করেছে।

ঘটনার পর আমিনুর রহমান ও তার পার্টনার স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা করেন। তবে তাৎক্ষণিক কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)