যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর জজ আদালত সংস্কারে দুই কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৩ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:১০ পিএম
যশোর জজ আদালত সংস্কারে দুই কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ

যশোর জেলা ও দায়রা জজ আদালতের ঐতিহ্য সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য দুই কোটি ৩৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। বরাদ্দের অর্থ দিয়ে আদালত ভবনের প্রয়োজনীয় মেরামত কাজ এবং তিনটি এজলাস কক্ষ পুনর্নির্মাণ করা হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে এ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। পুরনো আদালত ভবনের সংস্কার, সংরক্ষণ এবং বিচারিক কার্যক্রমের পরিবেশ উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ উদ্যোগের জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বার্তায় তিনি বলেন, ‘যশোরের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ। একই সাথে বৃহত্তর যশোরের (ঝিনাইদহ জেলা) কৃতী সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের প্রতিও তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।’

এদিকে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এমএ গফুর বলেন, ‘দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী আদালত ভবনটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন আইনজীবীরা। সর্বশেষ আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান যশোরে সফরে এলে আইনজীবীদের পক্ষ থেকে ভবনটি সংস্কারের বিষয়টি তার কাছে তুলে ধরা হয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত। পুরাতন এই ঐতিহ্যবাহী ভবনটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি আমরা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

সংশ্লিষ্টরা আশা করছেন, সংস্কার ও পুনর্নির্মাণ সম্পন্ন হলে যশোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারিক কার্যক্রম আরও সুষ্ঠু ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পরিচালনা করা সম্ভব হবে। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী আদালত ভবনটির স্থাপত্যিক গুরুত্বও সংরক্ষিত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)