যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবার মৃত্যুসংবাদে বাড়িতে ফিরছিলেন ছেলে, পথে দুর্ঘটনায় নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ১১:৪০ পিএম
বাবার মৃত্যুসংবাদে বাড়িতে ফিরছিলেন ছেলে, পথে দুর্ঘটনায় নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর এলাকার জসিম উদ্দিনের ছেলে নূর আলম জিকু (৪৫)। তিনি মাগুরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।

বুধবার বিকেলে নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন জসিম উদ্দিন। মৃত্যুর খবর শুনে শেষবারের মতো বাবার মুখটি দেখার জন্য মাগুরা থেকে মোটরসাইকেলযোগে ভায়রাকে নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন জিকু। কিন্তু সড়কে দুর্ঘটনায় পড়ে নিহত হন জিকু।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি বালিবোঝাই ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়াগামী একটি মোটরসাইকেল (কুষ্টিয়া-হ-১৬-৬৬৪৯) ট্রাকের নিচে চলে যায়। এসময় মোটরসাইকেল আরোহী নূর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। এবং মোটরসাইকেলে থাকা আরেকজন আহত হন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)