যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার চেক প্রদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৩৯ পিএম
আপডেট : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ০৯:২৪ পিএম
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তার চেক প্রদান

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে এক কোটি ৩১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এসএম মাহফুজুর রহমান এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ।

বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোট ২৭টি পরিবারের মধ্যে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে মোট এক কোটি ২৫ লাখ টাকা দেওয়া হয়।

এছাড়া, দুর্ঘটনায় আহত দুইজনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য মোট ছয় লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)