যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কোটচাঁদপুরে সাক্ষরতা দিবস পালন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৯ পিএম
কোটচাঁদপুরে সাক্ষরতা দিবস পালন

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসাইনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা অফিসার নেসার উদ্দীন আহমেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইশতিয়াক খন্দকার, ইউআরসি ইন্সট্রাক্টর নুরুজ্জামান, পুলিশ অফিসার সমীর হোসেন, জাতীয় নাগরিক পার্টির হৃদয় আহসান, কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন জোয়ার্দার প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)