যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছা পৌরসভার দারিদ্র্য নিরসন কমিটির ত্রৈমাসিক সভা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪৮ পিএম
আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:১৫ পিএম
পাইকগাছা পৌরসভার দারিদ্র্য নিরসন কমিটির ত্রৈমাসিক সভা

খুলনার পাইকগাছা পৌরসভায় দারিদ্র্যনিরসন ও বস্তি উন্নয়ন বিষয়ক স্থায়ী কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনসহ বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

জরিপে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনীয়তা চিহ্নিত করে নিরাপদ পানি, স্যানিটেশনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রাক্কলন প্রস্তুতকরণের কাজের অগ্রগতি এ সভায় মূল্যায়ন করা হয়।

সভায় সংশ্লিষ্ট স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে দারিদ্র্য নিরসন ও বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)