যশোর, বাংলাদেশ || বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কালিয়ায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার দাবি

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ৯ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩১ এ এম
কালিয়ায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার দাবি

নড়াইলের নড়াগাতীতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিল্টন কাজী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার বাঐসোনা গ্রামের যোগানিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে নড়াইল জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার মিল্টন কাজী নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের মৃত হাছান কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিমের তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় যোগানিয়া বাজারে কাকা মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে মিল্টন কাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

নড়াগাতী থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিল্টন কাজীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)