কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
সংগৃহীত-
ছবি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
বারোবাজার রেলস্টেশনের স্টেশনমাস্টার মোবাশ্বের হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস বারোবাজার আখ সেন্টারের সামনে পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে বারোবাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। তবে এখনো তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।